গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষ তুষার শাহ (৩২) নামে এক চালক নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে চন্দ্রা-নবীনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। তুষার টাঙ্গাইল সদর থানার শাবালিয়া এলাকার রতন শাহর ছেলে। সালনা হাইওয়ে থানার ওসি মজিবুর রহমান জানান, সকালে প্রাইভেটকার চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন তুষার। নবীনগর সড়কের চন্দ্রা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার চালক তুষার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি মজিবুর।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন